Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:৩২ পিএম  (ভিজিটর : ১৪২)

ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের মোল্লা (৬০) নামে এক বৃদ্ধকে ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। আদালতের নির্দেশে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড কার্যকর হবে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। শমসের মোল্লা রাজবাড়ীর বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন ফতেপুর গ্রামের ওই শিশু বাড়ির পাশে রাস্তার ওপর খেলা করছিল। অভিযুক্ত শমসের মোল্লা শিশুটিকে ডেকে পাশের ঘাসক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে, এতে আসামি পালিয়ে যান।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ মামলার রায়ে সন্তুষ্ট।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝