Dhaka, Saturday | 3 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 3 October 2026 | English
শিরোনাম:

কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:১১ এএম  (ভিজিটর : ১৪৮)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।


ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফ আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্ধোধন করেন।


সংগঠনটির সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন্ত কুমার হালদার,সাংবাদিক প্রশান্ত অধিকারী,বীর মুক্তিযোদ্ধা সরস্বতী অধিকারী,ডা.হরিপদ রায় অমিত,সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক হালদার বক্তব্য রাখেন।


সংগঠনটির সাধারণ সম্পাদক কৌশিক হালদার বলেন, দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা প্রায় ৩০ বছর ধরে দূর্গাপুজার বিসর্জনের পরের দিন এ ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি। আমাদের এ ধরনের কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।


সভাপতি বিপ্লব বৈরাগী বলেন, দিনব্যাপী পরিচালিত আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা ধরনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখার পর বিনামূল্যে প্রয়োজনী ঔষধ দেওয়া হয়েছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝