Dhaka, Thursday | 25 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 25 June 2026 | English
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
শিরোনাম:

বাউফলে হত্যা মামলার প্রধান আসামী ঢাকার গাজীপুর থেকে গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:০১ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৩:০৪ পিএম  (ভিজিটর : ১৯৭)

পটুয়াখালী বাউফলে শাহ-আলম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে বাউফল থানা এসআই মাসুদ খলিফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানা সূত্রে জানাগেছ, চলতি বছরের ২৩ মার্চ বাউফল উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামে নিহত শাহ-আলমের ছাগলন নিয়ে একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খেলে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহ-আলম। তাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় প্রথমে হামলার মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ খলিফা বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝