Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

কোটালীপাড়ায় বজ্রপাতে জেলে নিহত

প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:৪১ পিএম  (ভিজিটর : ১৩৫)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত সমীর বাড়ৈ লখন্ডা গ্রামের সাধন বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে,সমীর বাড়ৈ মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যায়। রাতে সে বাড়ি ফিরে না আসায় পরিবার লোকজন সকালে খুঁজতে বেড় হয়। বিলের পাশ থেকে অচেতন অবস্থায় সমীরকে উদ্ধার করে পরিবারের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা.আসাদুজ্জামান বলেন, আমাদের এখানে নিয়ে আসার আগেই সমীর বাড়ৈর মৃত্যু হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝