Dhaka, Tuesday | 26 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 26 May 2026 | English
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

ফরিদপুরে বিনামূল্যে চিকিৎসা নিলেন কয়েকশত মানুষ

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১২ এএম  (ভিজিটর : ১২৮)

ফরিদপুরের সদরপুর উপজেলার সীমান্তঘেঁষা বাকপুরায় বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন কয়েকশ মানুষ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাজিয়া কবীর ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, কিডনি, বাতরোগ, গাইনী, শিশু ও অর্থোপেডিক বিভাগের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেন।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ কার্যক্রম। ভোর থেকেই চিকিৎসা নিতে শতাধিক মানুষ উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করেন। পরে কয়েকশ মানুষ চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন।

এ উদ্যোগে সহযোগিতা করেন ডা. তানিয়া কবির, গোলাম কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী এবং মোহাম্মদ মাইনুল ইসলাম টিপু প্রমুখ।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও তারা নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

এফপি/অআ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝