Dhaka, Thursday | 4 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 4 June 2026 | English
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
শিরোনাম:

বরগুনায় ৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৩ এএম  (ভিজিটর : ৮৭)

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার আমতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় আমতলী উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি বরগুনা জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ আবদুল মালেক।

উপজেলা আমির মাওলানা ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জেল হোসাইন, পৌর সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, চাওড়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক দলিল উদ্দিন, হলদিয়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক কবির হোসাইন, আড়পাংগাসিয়া ইউনিয়ন সভাপতি আতিকুর রহমান বাচ্চু, গুলিশাখালী ইউনিয়ন সভাপতি জিয়াদুল করীম এবং জামায়াত নেতা বিশিষ্ট সমাজসেবক আবু বকর সিদ্দিক জসিম ফকির প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝