Dhaka, Saturday | 20 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 20 June 2026 | English
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন: মঈন খান
আবারো বাড়ল সোনার দাম
শিরোনাম:

মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম আপডেট: ২৫.০৯.২০২৫ ৪:৪১ পিএম  (ভিজিটর : ১৮০)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে রমজান মোল্লা (১২) নামে একটি শিশু আত্মহত্যা করেছে। নিহত রমজান চৌরখুলী গ্রামের প্রবাসী আলম মোল্লার ছেলে ও স্থানীয় ইসলামপুর শামসুল উলুম আজিজিয়া মাদ্রাসার কিরাত বিভাগের ছাত্র।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এ ঘটনা ঘটে।

সকালে রমজানের চাচা আশিক মোল্লা, জানালা দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রমজানকে দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে ঘর থেকে রমজানকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, রমজান মাদ্রাসায় যেতে চাইতো না। তার পরেও পরিবার তাকে জোর করে মাদ্রাসায় পাঠাতো।এ ছাড়া গত কয়েক দিন ধরে রমজান তার মায়ের কাছে স্কেটিং জুতা কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল।এই নিয়ে সকালে দু'জনের মাঝে মনোমালিন্য হয়। এই জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।

তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। পরিবার ও এলাকাবাসীর দাবীর মুখে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝