Dhaka, Thursday | 25 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 25 June 2026 | English
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
শিরোনাম:

কলাপাড়ায় সহপাঠী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫১ পিএম  (ভিজিটর : ১৪৪)

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়া হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠীরা।

সোমবার দুপুর বারোটার দিকে উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমী প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আয়শা, সপ্তম শ্রেনীর শিক্ষার্থী হিমা, রাসেল ও সজিব। মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

বক্তারা লামিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারী দেন।

উল্লেখ্য, গত ৩০ জুন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী লামিয়াকে দলবদ্ধ ধর্ষনের পর পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ চর বালিয়াতলী গ্রামের নিজ বাড়ির চাম্বলগাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এঘটনায় অভিযুক্ত তাইফুর, জয়নাল, সুজন ও হাসান নামের ৪ আসামীকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝