Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩০ পিএম  (ভিজিটর : ২৫৬)

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বটতলী মোটর স্টেশনে ব্যাংক এশিয়া ভবনের তয় তলায় স্থিত এয়ারকন্ডিশনের ওপর থেকে এয়ারকন্ডিশনের যন্ত্রাংশ খোলা অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করেছে লোহাগাড়া ফায়ার সার্ভিস টিম।

স্থানীয়রা জানান, সকালে স্কুল রোড সড়ক দিয়ে আসার সময় দূর থেকে ব্যাংক এশিয়া ভবনের দিখে চোখ গেলে মরদেহটি দেখতে পান তিনি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে কল দিলে উদ্ধারকর্মীরা এসে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু এলাকাবাসীরা কেউই মরদেহটির পরিচয় সনাক্ত করতে পারেননি বলেও জানান।

লোহাগাড়া ফায়ার সার্ভিস এর এসও আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। ৩য় তলার ছাদের আউটসাইডে হওয়ায় মরদেহটি উদ্ধার করতে কিছু বিলম্ব হয়। এখনও পর্যন্ত মরদেহটির কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা যায় সে এসি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝