Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

কুষ্টিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম  (ভিজিটর : ১২২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সাইফ হোসেন (১৪) ও জামাত আলী (২৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রিফাতপুর ইউনিয়নের শীতলাই পাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান সাইফ হোসেন। তিনি ওই গ্রামের পলাশ মণ্ডলের ছেলে।

সাইফ নিজেদের ফসলের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, একই দিন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন জামাত আলী। তিনি ওই এলাকার মতিউর রহমানের ছেলে। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তুহিন জানান, সাইফ ঘটনাস্থলেই মারা যান এবং জামাত আলীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফপি/ অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝