Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম  (ভিজিটর : ২৯৪)

যশোরের কেশবপুর উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় খলিলুর রহমান (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে অনলাইনে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে কেশবপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে পুলিশ অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খলিলুর রহমান কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া একটি মারাত্মক সামাজিক অপরাধ। খলিলুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সমাজে নৈতিক অবক্ষয় রোধে এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝