Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

১০ লাখের গাড়ি চড়ে গাঁজা বিক্রি, বাঞ্ছারামপুরে যুবক আটক

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৯:০২ পিএম  (ভিজিটর : ৩৭৫)

দিন মজুর নসু মিয়ার ছেলে সাইফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে নিত্যদিন প্রিয় সাদা রঙের ১০ লাখ টাকা দামের নোয়া মাইক্রো বাস হাকিয়ে বিভিন্ন উপজেলায় গাঁজা বিক্রি করতেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি নোয়া মাইক্রোবাসসহ সাইফুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে পৌরসভার দূর্গারামপুর সেতু এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। পরে মাদকসহ ১০ লাখ টাকা দামের গাড়িটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলামের বাড়ি বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তার মুড়া গ্রামে। তিনি ওই এলাকার নসু মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে।

এ ঘটনায় বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, আটককৃত যুবককে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝