Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কেশবপুর আসনের সীমানা অপরিবর্তিত রেখে নির্বাচনের দাবিতে বিএনপির মানববন্ধন

প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:৪৫ পিএম  (ভিজিটর : ১৭৭)

কেশবপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কেশবপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলা উদ্দীন আলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সুমন।

এর আগে সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপি গ্রহন করেছেন।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামীকাল ২৫ আগস্ট শুনানির দিন ধার্য রয়েছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা।

এরই প্রেক্ষিতে কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে আজ সকাল ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে যশোর নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা।

এসময় নেতৃবৃন্দ বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি পক্ষ কেশবপুরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনভাবেই কেশবপুরবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝