Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

কেশবপুরে পেঁয়াজ বোঝাই ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:৫৬ পিএম  (ভিজিটর : ৩৪৮)

যশোরের কেশবপুরে পেঁয়াজ বোঝাই ট্রাকের ধাক্কায় আবুল কাশেম (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) ভোরে উপজেলার মধ্যকুল এলাকায় যশোর-চুকনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম উপজেলার মধ্যকুল গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আবুল কাশেম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোরগামী একটি পেঁয়াজ বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝