Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে শিশুর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:৫৮ পিএম  (ভিজিটর : ৩৩৯)

জামালপুরের মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ইরামনি নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইরামনি ওই এলাকার ইব্রাহিম হোসেন ঘুষুর মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ম্যাজিক বল নিয়ে খেলা করার সময় সবার অগোচরে একটি ম্যাজিক গিলে ফেলে শিশু ইরামনি। বলটি শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি তার পরিবারের নজরে আসে। পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বলটি বের করা সম্ভব হয়নি। পরে শিশুটিকে কান, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় কর্তব্য চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

ইরামনির চাচা রাসেল মিয়া জানান,তার ভাতিজি ম্যাজিক বল নিয়ে খেলা করার সময় হঠাৎ সেটি মুখে নেয়। এসময় তার গলায় আটক দম বন্ধ হবার মত অবস্থা হলে। তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহ মাহাদী বলেন, মৃতপায় অবস্থায় শিশু ইরামনিকে জরুরী বিভাগে আনা হয়। তার গলায় যে বলটি আটকে ছিল সেটি বের করার মত আমাদের সক্ষমতা না থাকায় আমরা অক্সিজেন সহকারে জামালপুর নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নেওয়ার পরামর্শ দেই। পরে স্বজনরা জামালপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝