Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪:৫৭ পিএম  (ভিজিটর : ১৬৮)

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (২০) ও মোঃ জিহাদ (২১) নামের দুজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিত রাকিবুল ইসলাম হানিফ (২০) কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলার জাকির পাড়ার বাসিন্দা। নিহত মোঃ জিহাদ একই জেলার কানিয়াছড়া এলাকার শামসুল আলমের পুত্র।

নিহতের বন্ধু ইউসুফ (১৮) জানান, সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা দিয়েছিল তারা। জাঙ্গালিয়া এলাকায় আমাদের পেছনেই আসছিল নিহতদের মোটরসাইকেল। হঠাৎ বিকট শব্দ শুনলে ফেছন ফিরতেই দেখি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে চলে যায়। স্পটেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে তাদের সিএনজিযোগে হাসপাতালে আনলেই দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার মোঃ শহিদুল ইসলাম জানান, দুজন ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। পর্যবেক্ষণ করে দেখা যায় হাসপাতালে আনার পূর্বের তাদের মৃত্যু হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝