Dhaka, Wednesday | 13 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 13 May 2026 | English
হাম ও হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক
সৌদিতে পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী
শিরোনাম:

বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে মস্তক বিহীন ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:৩৩ পিএম  (ভিজিটর : ৩২২)

সিলেটের বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের রশিদপুর এলাকায় কুশিয়ারা নদীর সাথে সংযুক্ত  একটি খাল থেকে মস্তক বিহীন ৪৫ বছর বয়সী অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ৩টার দিকে কুশিয়ারা নদীর সাথে  সংযুক্ত একটি খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা বালাগঞ্জ থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান মস্তক বিহীন অর্ধগলিত ব্যাক্তির লাশ উদ্ধার করে। লাশের পড়নে থাকা প্যান্টের পকেটে একটি মোবাইল, একজোটা চাবি এবং একটি মানিব্যাগ পাওয়া যায়। মানিব্যাগে ভারতের জাতীয় পরিচয় পত্র, ভারতীয় কিছু টাকা এবং কিছু ছবি পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের হতে পারে। ১০/১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। 

ভারতের জাতীয় পরিচয় পত্রে থাকা নম্বর হচ্ছে  LSY90400099, ভোটারের নাম গৌরাঙ্গ ঘোস, সম্পর্কিত ব্যক্তির নাম জিতু ঘোস। যুবকের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অজ্ঞা
যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝