Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:২৬ পিএম  (ভিজিটর : ২০৮)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে  উপজেলার কুট্টাপাড়া ব্যাগ ফ্যাক্টরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রী বাদল ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ইরফান পরিবহনের বাসটি উপজেলার কুট্টাপাড়া ব্যাগ ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় পড়ে থাকা বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝