বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত পলাতক আসামি উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য কালু মিয়া প্রঃ কালু মেম্বার (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১১ আগস্ট ভোরে উপজেলার চরম্বা নোয়ারবিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত কালু মিয়া উল্লেখিত এলাকার ছিদ্দিক আহমদ’র পুত্র।
থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, কালু মেম্বার বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় রুজুকৃত মামলার আসামি। তাকে ১১ আগস্ট ভোরে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চরম্বা নোয়ারবিলা এলাকা থেকে আটক করেন। একই দিন সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এফপি/রাজ