Dhaka, Thursday | 25 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 25 June 2026 | English
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
শিরোনাম:

বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা এসএম ইউসুফ গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১:৪৪ পিএম  (ভিজিটর : ১৮৪)

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে তার পৌর শহরের গোলাবাড়িস্থ বাসা থেকে বাউফল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এসএম ইউসুফ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকলেও মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই বিপ্লবে বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলনের গণ মিছিলে অগ্রভাগে  নেতৃত্ব দেন। যা গোটা শহরে সমালোচনার জন্ম দেয়।

এসএম ইউসুফকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, তাকে ডেভিলহান্ডের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝