বগুড়ার সোনাতলা উপজেলার বিশ্বনাথপুরে বাঙালি নদীতে এক অজ্ঞাত যুবকের লাশ ভেসে উঠেছে।
বুধবার সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন নদীতে লাশটি ভাসতে দেখে সোনাতলা থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে সোনাতলা থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, সকালে তারা যখন নদীর তীরে যান তখন আচমকা নদীর পানিতে একটি লাশ ভাসতে দেখেন। বিষয়টি নিশ্চিত হয়ে তারা সঙ্গে সঙ্গে সোনাতলা থানায় খবর দেন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর এটি হত্যা না অন্য কিছু তা জানা যাবে।
এফপি/রাজ