Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে গৃহবধ‍ূকে হত্যা, স্বামী আটক

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ২:০৩ পিএম  (ভিজিটর : ১৩২)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া প্রেমের সন্দেহকে কেন্দ্র করে ও পারিবারিক কলহের জের ধরে ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধ‍ূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল (৩২) কে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার রাতে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকায় ইব্রাহিম মিয়ার ভাড়া বাসার চার তলায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি শনিবার (২৬ জুলাই) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম। 

প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে ওই ফ্লাট থেকে চিৎকারের শব্দ শুনতে পান তারা। এ সময় তারা ওই কক্ষের ভেতর ঢুকে দেখতে পান ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তার মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ইতির মৃত্যু হয় বলে জানান ভাড়াটিয়ারা। পরে তারা পুলিশে খবর দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইব্রাহিম মিয়ার ভাড়া বাসায় বসবাস করতেন এই দম্পতি। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানান তিনি। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত বিল্লালকে আটক করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝