Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘিরে ভারতে বিক্ষোভ, কী ঘটেছে এখন পর্যন্ত?
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মান্দায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৩

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৩:৪৫ পিএম  (ভিজিটর : ৪৫)

নওগাঁর মান্দা উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল হামিদ শাহ্ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল হোতা আপেল মাহমুদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
 
রোববার (৭ জুন) দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিম পাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ ছুটিপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল হামিদের সঙ্গে প্রতিপক্ষের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে আব্দুল হামিদের ওপর হামলা চালায়। হামলায় প্রতিপক্ষ আপেল মাহমুদ ও তার চাচা আব্দুল মতিনসহ অন্যরা আব্দুল হামিদকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুরের দিকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল হোতা আপেল মাহমুদসহ তিনজনকে আটক করা হয়েছে।

এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের পর ছুটিপুর গ্রামসহ পুরো এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও নিহতের পরিবার এই ঘটনার দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষায় মান্দা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনার মূল হোতাসহ ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝