Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
শিরোনাম:

পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বালুবাহী ট্রাক

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৩:২২ পিএম  (ভিজিটর : ১৪)

চট্টগ্রামের মিরসরাইয়ে রেলক্রসিংয়ে বিকল হয়ে থাকা একটি বালুবাহী ট্রাককে ধাক্কা দিয়েছে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

রবিবার (৭ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বালুবাহী ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ বিকল হয়ে রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও অল্পের জন্য তা এড়ানো গেছে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক বলেন, রেলক্রসিংয়ে কীভাবে ট্রাকটি আটকে পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝