Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১:৫৮ পিএম  (ভিজিটর : ৮৫৬)

রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ(৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আজিম (১৫) নামের আরো এক কিশোর আহত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী এলাকার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত কিশোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

নিহত আবু সাদ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আশুর হাট গ্রামের শহিদ বিশ্বাস ছেলে। আহত আজিম পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রামের মো. আকুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত  আবু সাদ মোটরসাইকেল চালিয়ে পাংশার দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আশা কিশোর আজিমের মোটরসাইকেলর সাথে মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই মোটরসাইকেল চালক গুরুত্ব আহত হয় এবং তাদের দুই মোটরসাইকেল সামনের অংশ ভেঙে যায়।

প্রত্যক্ষদশী রাকিব হাসান বলেন, গুরুত্বর অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে গেয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল পাঠানো হয়।

নিহত আবু সাদ এর ভাই আবু তালহা মুঠোফোনে জানান, ফরিদপুর নেওয়ার পথেই আমার ভাই মৃত্যু বরণ করেন। তবুও আমরা নিশ্চত হওয়ার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন কলেন, বিষয়টি অবগত আছি। আরমা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝