Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বাংলাদেশে চলমান ভারতের উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি
২০৩০ সালের মধ্যে দেড় কোটির বেশি পরিবার পাবে ফ্যামিলি কার্ড
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
শিরোনাম:

৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৫১ পিএম  (ভিজিটর : ৭)

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ গত ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চতুর্থ দিনে সাঁতারে মোট ২০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। পদক তালিকায় বিকেএসপি ৬৬টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য ও ৫৫টি ব্রোঞ্জ পদক জিতে শীর্ষস্থান অর্জন করে। নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় এবং মেঘনা মোহনা সুইমিং ক্লাব ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে।

বালক বিভাগের ১৫-১৭ বছর বয়সী গ্রুপে মো. আব্দুল আজিম ১১টি স্বর্ণ, ২টি রৌপ্য পদক এবং ৭টি নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা সাঁতারু নির্বাচিত হন। বালিকা বিভাগের ১৩-১৪ বছর বয়সী গ্রুপে ফাতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণ, ১টি রৌপ্য পদক ও ৪টি নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা বালিকা সাঁতারু নির্বাচিত হন।

ডাইভিংয়ের বালক বিভাগে বিকেএসপির সায়েদুল ইসলাম ১টি স্বর্ণপদক জিতে সেরা ডাইভার নির্বাচিত হন। বালিকা বিভাগে অর্পা দাস ৩টি স্বর্ণপদক অর্জনের পাশাপাশি ১টি নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা ডাইভার নির্বাচিত হন।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় নতুন জাতীয় রেকর্ড গড়া সাঁতারুদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝