Dhaka, Wednesday | 15 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 15 July 2026 | English
বাংলাদেশে চলমান ভারতের উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি
২০৩০ সালের মধ্যে দেড় কোটির বেশি পরিবার পাবে ফ্যামিলি কার্ড
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
শিরোনাম:

পাংশায় অস্ত্র ও গুলি সহ গ্রেফতার ১

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:৩৩ পিএম  (ভিজিটর : ১৩৮)

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ সহ সাইদুল শেখ (৩৯) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইদুল শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত ৩টার দিকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মোঃ নুর আলী শেখ এর বসত বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপরে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার সহ সাইদুল শেখকে গ্রেফতার করা হয়। এসময় ওইখানে থাকা অজ্ঞাতনামা আরো ৩/৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ধৃত আসামি সাইদুল শেখ এর বিরুদ্ধে ইতিপূর্বে ১টি অস্ত্র মামলা ও ২টি ডাকাতির প্রস্তুতি মামলা সহ ১টি মারামারি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝