Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

ঝালকাঠিতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:১৮ পিএম  (ভিজিটর : ২৪৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঝালকাঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯.৩০ মিনিটে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওসার হোসেন, জেলা ক্রীয়া অফিসার মো. হোসাইন আহম্মেদ, সিনিয়ার আম্পায়ার মানিক রায়, ঝালকাঠি জেলা কোচ আকতার উজ্জামান নয়নসহ আরও অনেকে।

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ও উব্ধোধন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার ম্যাচে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ১০১ রানে জয় লাভ করে। টচে জিতে সরকরি উচ্চ বিদ্যালয় প্রথম ব্যাট করে ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। পরে উব্ধোধন মাধ্যমিক বিদ্যালয় ২৫.২ বল খেলে ১০ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে।

বিজয়ী দলের রাকিব ৩৪ রান করে, জাহিদ ৭ ওভার করে ২৪ রানের বিনিময় ৫ উইকেট সংগ্রহ করে। ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে ৫ উইকেট জয়ী জাহিদের হাতে খেলার বলটি তুলে দেন আম্পায়ার মো. রুবেল খান ও পাভেল হাসান।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝