Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

পাংশায় চুরির অভিযোগে শিশুর গলায় জুতার মালা

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১:০৫ পিএম  (ভিজিটর : ১১১)

রাজবাড়ীর পাংশায় জুতা চুরির অভিযোগে এক শিশুর গলায় জুতার মালা পরানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম শনিবার (১৯ জুলাই) ফেসববুকে ভাইরাল হয়েছে। এতে নিন্দার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পাংশা পৌর শহরের অনুপ দত্ত নিউ মার্কেট এর ২য় তলায় মোঃ শাহজাহান আলীরর পি কে সুজে (PK Shoes) এ ঘটনা ঘটে। শিশুটির বাড়ি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে বলে জানা যায়।

গোলাম মোস্তফা নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, একটি ১১-১২ বছরের শিশু জুতা চুরি করছিল। এসময় ওই জুতাই তার গলায় দিয়ে ছবি তোলে। আমি বলেছিলাম এ শিশুকে এভাবে জুতার মালা দেওয়া ঠিক নয়। পরে তাকে ছেড়ে দেয়। 

আনান্য ব্যবসায়ীরা বলেন, দোকানের বাইরে থেকে জুতা নেয়ার সময় পাশের দোকানের একজন দেখে ফেলায় তাকে হাতেনাতে ধরে ফেলে। দোকানদারের দাবি ইতিপূর্বেও সে চুরি করেছে। তবে পি কে সুজে (PK Shoes) এর মালিক জুতার মালা পরিয়ে কোন ছবি তোলেননি। পার্শ্ববর্তী দোকানদার সিজান নামের একজন ছবি তুলে ফেসবুকে ছেড়েছে।

পি কে সুজের মালিক মোঃ শাহজাহান আলীর ছেলে আসাদুজ্জামান শামীম বলেন, বিষয়টি নিয়ে বণিক সমিতির নেতারা কিছু বলতে নিষেধ করেছেন। তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। তবে এ ঘটনাটি বৃহস্পতিবারের বলে স্বীকার করেন তিনি। 

পিকে সুজ (PK Shoes) এর মালিক মো. শাজাহান আলী বলেন, আমার দোকানের বাইরে থেকে জুতা চুরি করার সময় আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি। পরে শাস্তি স্বরূপ তাকে জুতার মালা গলায় পরাই যেনো ও কখনো আর চুরি না করে।

পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন, শিশুর গলায় জুতার মালা পরিয়ে একটি ছবি ফেসবুকে ছাড়া হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। রবিবার আমরা বসবো। জানার পর ব্যবস্থা নেওয়া হবে। 

পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাতি বাহারাম সরদার বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝