Dhaka, Sunday | 6 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 6 September 2026 | English
শিরোনাম:

ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেফতার তিন

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১২:২৯ পিএম  (ভিজিটর : ১৬১)

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে জিয়াউর ইসলাম (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা। নিহত জিয়াউর ইসলাম উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

এর আগে শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক বসতবাড়ির গাছের আম পারাকে কেন্দ্র করে সংঘর্ষে জিয়াউর ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী আছমা বেগম (৩৯) ও ছেলে ইসমাইল হোসেন (১৭)। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১২ জুলাই) রাতে নিহতের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে। তারা হলেন, ইব্রাহিম আলী (৫০), তার স্ত্রী শামছুন্নাহার বেগম (৪৫) ও ছেলে ছামিউল ইসলাম (২৫)। তারা নিহতের ভাই, ভাবী ও ভাতিজা।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার রাতে পরিকল্পিতভাবে লাঠি ও ছোরা হাতে নিয়ে আসামিরা বাড়িতে হামলা চালায়। এ সময় সাইফুল ইসলাম নামে এক ভাতিজা ধারালো ছুরি দিয়ে আছমা বেগম ও জিয়াউর ইসলামকে আঘাত করেন। ঘটনাস্থলেই জিয়াউর ইসলাম মারা যান। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝