Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি গ্রামের সুজিআরা বেগম (৩৫) ও মানিকুজ্জামান (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হাজারবিঘি গ্রামের বাসিন্দা রুবেল হোসেনের ১১ মাস বয়সী ছেলে নাফিজকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্নার কাজে যান তার মা নিপা খাতুন। দুপুর ১২টার দিকে শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, সকাল ১১টার দিকে শিশুটিকে নিয়ে কেক কিনতে হাজারবিঘি বাজারে যাওয়ার সময় চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনে সড়ক থেকে বোরখাপরা এক নারী তাকে জোর করে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ২২ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

মামলার পর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ওসির তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্ত তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালান। ওই দিনই মামলার প্রধান আসামি সুজিআরা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সুজিআরা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে শিশু নাফিজকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুজিআরা বেগম হাজারবিঘি গ্রামের আবুল কাশেমের স্ত্রী এবং মানিকুজ্জামান একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝