Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

পাংশায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার বাবুল সরদারের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৬:৫১ পিএম  (ভিজিটর : ৯৬৩)

রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত বাবুল সরদারের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

রবিবার (১৩ জুলাই) বিকালে পাংশা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বাবুল সরদারের ভাই মো. মনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১২ জুলাই রাত ৩টার সময় যৌথ বাহিনীর কতিপয় সদস্য ও মুখোশধারী কিছু লোক আমাদের বাড়িতে ঢুকে আমাদের ‘নিরপরাধ ভাই’ বাবুল সরদারকে ডেকে ওঠায়। তারা আমাদের বাড়ির দরজার তালা ভাংচুর করে, সমস্ত বাড়ি তল্লাশি করে, কোন কিছু পায় না এবং মুঠোফনে কে বা কাকে ফোন করে জানায় যে কোন কিছু পাওয়া যায় নাই। তারা যখন বুঝতে পারে বাড়িতে সিসি ক্যামেরা আছে, তখন তারা সিসি ক্যামেরা তার ছিঁড়ে ফেলে এবং ডিবিআর মেশিন নিয়ে নেয়। এর পরে বাহিরে থেকে নিয়ে আসা অবৈধ অস্ত্র বাড়িতে পাওয়া যায় বলে তারা দাবি করতে থাকে এবং পরবর্তীতে খেটে খাওয়া সাধারণ কৃষক বাবুল সরদারকে গ্রেফতার করে চালান করে। এই সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট মামলা থেকে আমাদের ভাই বাবুল সরদারের নিঃশর্ত মুক্তি চাই।

এসময় বাবুল সরদারের মেয়ে ফারহা প্রভা বলেন, আমার বাবাকে যড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা অপবাদে গ্রেফতার করা হয়েছে। আমি আমার বাবার নিঃশর্ত মুক্তিসহ এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতদের বিচার চাই।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, বাবুল সরদারে ভাই মো. ফিরোজ উদ্দিন, মো. মনোয়ার হোসেন, ভগ্নিপতি মো. আ: করিম, মেয়ে ফারহা প্রভা, ভাস্তি ফারহানা আক্তার ইভা, ভাস্তে নির্জন আহমেদ পাপ্পু।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় অভিযান চালিয়ে বাবুল সরদারকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বাবুল সরদার সুবর্ণখোলা গ্রামের মৃত নাজিমুদ্দিন সরদারের ছেলে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝