Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:২৪ পিএম  (ভিজিটর : ১৬৯)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকার আব্দুল লতিফ মুসাল্লীর ছেলে মো. পারভেজ (৪০) ও বারেকের ছেলে মো. রাজিব।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় লেফটেনেল আশিকুর ইসলাম ইমন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ১০ কেজি গাঁজাসহ মো. পারভেজ ও মো. রাজিব নামে দুটি জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহার দুটি মোবাইল জব্দ করা হয়। পরে তাদেরকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝