Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

সরাইলে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ

প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:১৩ পিএম  (ভিজিটর : ২৫৬)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের আঁখিতারা গ্রামের বাজারে সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, আঁখিতারা বাজারে জামে মসজিদের সামনে বড় করে চার সাটারে দোকান নির্মাণ করা হয়েছে।  

জানা যায়, উপজেলার নোয়াগাও ইউনিয়নের আঁখিতারা গ্রামের ফজলু মিয়ার ছেলে রাহাত মিয়া এই মার্কেট  নির্মাণ করছেন। রাহাত এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। সরকারি জায়গায় দোকান নির্মাণ না করার জন্যে আইরল ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাকে নিষেধ করে আসলেও সে অমান্য করে দোকান নির্মাণ কাজ অব্যাহত রাখছে।

খোঁজ নিয়ে জানা যায়, ইতিপূর্বে সরাইল সহকারী কমিশনার (ভূমি)  নিজে এসে রাহাত মিয়াকে বাঁধা দেয়ার পরও এসি ল্যান্ড এর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধাপে ধাপে সে সরকারি জায়গা দখল প্রক্রিয়া চালু রেখে পাকা স্থাপনা নির্মাণ করেছে।

দোকান নির্মাণ করার বিষয়ে জানতে চাইলে রাহাত বলেন, আমি আমাদের নিজের জায়গায় দোকান নির্মাণ করেছি। কাগজপত্র দেখাতে চাইলে তিনি বলেন, আমি কেন আমার কাগজপত্র আপনাকে দেখাব?

এ ব্যাপারে আইরল ইউনিয়ন ভূমি কর্মকর্তা খন্দকার মাইন উদ্দিন আহমেদ বলেন, আমি দোকান নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে আসছি। সে আমাদের বারংবার বাধা উপেক্ষা করে রাতের আঁধারে কাজ করে ফেলে। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর তার বিরুদ্ধে রিপোর্ট পাঠিয়েছি।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝