Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় ময়না হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১১:৪৭ পিএম  (ভিজিটর : ২১৯)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নাকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোড ছাত্র ঐক্য, সদর, ব্রাহ্মণবাড়িয়া ও সর্বস্তরের জনতা এবং সরাইল সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হলেও বিভিন্ন স্তরের শত ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করে ময়না হত্যার দ্রুত বিচার দাবি করেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিশু ময়নাকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিন দিন পার হলেও পুলিশ এখনও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ময়না হত্যার বিচারের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রেজোয়ান বাদশা, আবু সুফিয়ান, আবু বক্কর সানি, শিবলি সাদিক, জামাল, ইমরান হাসান জুনিয়র, মোফাজ্জসেল ইসলাম, রোহন, আন্তর, রাসেল প্রমুখ। 

উল্লেখ্য, গত রোববার (৬ জুলাই) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিখোঁজ মাইমুনা আক্তার ময়নাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝