Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
শিরোনাম:

ভাঙ্গায় বিষধর সাপের কামড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:২৩ পিএম  (ভিজিটর : ১১১)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে আরফান মুন্সি (১৪) নামের এক  স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের মৃত মোঃ হাতেম মুন্সীর পুত্র এবং কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সোমবার দিবাগত রাতে ওই শিক্ষার্থী লেখাপড়া শেষ করে ঘুমিয়ে পড়লে তাকে বিষধর সাপে কামড় দেয়। হঠাৎ অসুস্থতা বোধ করে ঘরের সবাইকে ডেকে তুলে এবং আস্তে আস্তে আরফান তীব্র ব্যথায় নিস্তেজ হতে থাকে। পরে রাত ২টার দিকে তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কিশোরের চাচা ইমরান মুন্সি জানান, পোষা বিড়ালে কামড় দিয়েছে ভেবে প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি। পরে অবস্থার অবনতির পর তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান যে, তাকে বিড়াল নয় বিষধর সাপে কামড় দিয়েছে। দীর্ঘ সময় হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। আরফান মুন্সির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝