Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

নালিতাবাড়ীতে কিশোরীকে প*র্ন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৯:৩৬ পিএম  (ভিজিটর : ৮৬)

চৌদ্দ বছর বয়সী সদ্য বিবাহিতা এক কিশোরীকে ঘরে ডেকে পর্ন দেখিয়ে স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ছফর উদ্দিন ওরফে খাম্বিরা নামে পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে।

গত শনিবার (২৮ জুন) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহরতলী গ্রাম নামা ছিটপাড়া কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেছেন। পুলিশ বলছে, আসামি গ্রেফতার সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরেই প্রতিবেশি খালু ছফর উদ্দিন ওরফে খাম্বিরা তাকে বিয়ে প্রস্তাব দিয়ে আসছিল। গত ঈদুল ফিতরের পর প্রতিবেশি অন্য যুবকের সাথে তার বিয়ে হওয়ার পরও ওই যুবক সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলছিল ছফর উদ্দিন। একপর্যায়ে কথা বলার জন্য কিশোরীকে একটি মোবাইল ফোন ও সীমও কিনে দেয় সে। গত শনিবার বেলা আনুমানিক এগারোটার দিকে কেউ না থাকার সুবাদে কিশোরীকে নিজ ঘরে ডেকে নেয় ছফর উদ্দিন। পরে তাকে পর্ন দেখিয়ে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং পড়নের কাপড়-চোপড় খোলার চেষ্টা করে। এসময় ওই কিশোরী দৌড়ে চলে আসে।

এর একদিন পর কিশোরীর গার্মেন্ট শ্রমিক মা ঢাকা থেকে বাড়ি এলে মায়ের সাথে ঘটনা খুলে বলে। পরে ঘটনা এলাকায় জানাজানি হয়। এসময় এলাকাবাসী বিষয়টি পারিবারিকভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে মঙ্গলবার (১ জুলাই) ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার পুলিশ সরেজমিন তদন্ত করেছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারের পর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝