Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ ইসলাম

প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৪:১৭ পিএম  (ভিজিটর : ৩১২)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে এ মন্তব্য করেন তিনি৷

তিনি বলেন, ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করা হত্যা করা হচ্ছে। অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। সীমান্তে এসব হত্যা যেকোনো মূল্যে করা হবে।

জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায়  জুলাই আগস্ট এর মধ্যেই জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি জানান তিনি এবং জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক ভিত্তি থাকতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, যেহেতু ঠাকুরগাঁও কৃষিনির্ভর এলাকা কৃষক এখানে ন্যায্যমূল্য পায় না। তাই কৃষকের জন্য কাজ করবে এনসিপি।

ঠাকুরগাঁওসহ যেসব উন্নয়ন বঞ্চিত জেলা রয়েছে সেসব জেলাগুলোতে কোনো আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না।

এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝