Dhaka, Wednesday | 26 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 26 August 2026 | English
শিরোনাম:

দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা হোক: ফখরুল

প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ২:৫১ পিএম  (ভিজিটর : ১৬২)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

অতি অল্প সময়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ জানুয়ারি) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ আহ্বান জানান তিনি। এদিন জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ও দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলছি, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার চলবে, নির্বাচন হবে। নির্বাচনের মধ্যে দিয়ে যে দল সরকারে আসবে তারা সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে।

মির্জা ফখরুল বলেন, অতি অল্প সময়ে নির্বাচনের মধ্যে দিয়ে যাতে গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থা করা হোক। আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাবো।

অন্তর্বর্তী সরকার গঠিত চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে চায় না বলে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্টগুলো হাতে পাওয়ার পর সরকার রাজনৈতিক দলগুলোর আলোচনা করবে। তারপরই সিদ্ধান্ত হবে। ঐকমত্য ছাড়া কোনোটিই গ্রহণযোগ্য হবে না।

এরপর জিয়াউর রহমান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে মানুষ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে এসেছিলেন, তখন তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব অল্প সময়ের মধ্যে নতুন করে সংস্কারকাজ শুরু করেছিলেন। তিনিই প্রথম সংস্কার অর্থাৎ একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম প্রমুখ।

এফপি/এমআই
বিষয়:  বিএনপি   মির্জা ফখরুল ইসলাম আলমগীর   নির্বাচন  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝