Dhaka, Saturday | 30 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 30 May 2026 | English
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
শিরোনাম:

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৯২

প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৫২ পিএম  (ভিজিটর : ১৩৬)

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১২৬ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। এ ছাড়া মৃতদের মধ্যে বরিশাল বিভাগে একজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, ময়মনসিংহে একজন ও রংপুরে একজন রয়েছেন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশে ২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট সাত হাজার ৭৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে আট হাজার ১৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝