Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

ভাঙ্গায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৪:৫৭ পিএম  (ভিজিটর : ২৯২)

ফরিদপুরের ভাঙ্গা- মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের বামনকান্দা নামক স্থানে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আরোহী উপজেলার চুমুরদী বাবলাতলা এলাকার মাওলানা ইমরান হোসেন (২৭) ওই গ্রামের সুকুর শেখের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার সকাল ৯টার দিকে ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি ঢাকার দিক থেকে ভাঙ্গার দিকে যাওয়ার সময় একটি অজ্ঞাতনামা পরিবহন তাকে ধাক্কা দিলে পাশে রেলিংয়ের সাথে লেগে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটির পরিচয় সনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝