Dhaka, Wednesday | 17 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 December 2025 | English
ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরব: তারেক রহমান
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
শিরোনাম:

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ২:১৬ এএম  (ভিজিটর : ২১০)

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ রিয়ান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত ও তার আরো দুই আরোহী আহত হয়েছে।

নিহত মোটরসাইকেল চালক মাদারীপুরের ডাসার এলাকার মোঃ হায়দার আলীর ছেলে এবং একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এদুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে এবং নিহত আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই মামুন জানান, ঢাকা থেকে বরিশালগামী আইকন পরিবহনের একটি বাস এবং মাদারীপুর থেকে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে ভাঙ্গায় ঘুরতে আসছিল। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌছলে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ওই মাদ্রাসা ছাত্র নিহত হয় ও আহত হয়  তার আরো দুই বন্ধু। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝