Dhaka, Thursday | 12 March 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 March 2026 | English
জাতীয় দিবসের তালিকা থেকে বাদ ৭ মার্চ ও ১৫ আগস্ট
ডেপুটি স্পিকার হচ্ছেন কায়সার কামাল
স্পিকার হচ্ছেন মেজর (অব.) হাফিজ
আজ বিশ্ব কিডনি দিবস
শিরোনাম:

খাগড়াছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি

প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:১৬ এএম  (ভিজিটর : ১৩৫)

আগামী ৭২ ঘণ্টায় খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকি এড়াতে পাহাড়ের ঢাল, পাদদেশ ও নিচু এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, ২৮ মে বুধবার সকাল ১০টা থেকে শুরু করে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ ধরনের বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সম্ভাবনা অনেক বেশি, যা প্রাণহানি ও সম্পদের ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের বরাতে জেলা প্রশাসক আরও জানান, চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলা তিনটিতে- খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান- এই সতর্কতা বলবৎ থাকবে। পাহাড়ধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন মাইকিং ও মোবাইল টিমের মাধ্যমে জনগণকে সতর্ক করছে।

এদিকে, জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেসব এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

পাহাড়ি এলাকায় বসবাসরতদের প্রতি দ্রুত সাড়া দিতে অনুরোধ জানানো হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাতেও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার এবং যেকোনো জরুরি তথ্য জানাতে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝