Dhaka, Saturday | 13 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 13 June 2026 | English
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
ঢাকায় স্বস্তির বৃষ্টি
ঋণ নির্ভর বাজেট, আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা
শিরোনাম:

বাগাতিপাড়ায় ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৭:৫০ পিএম  (ভিজিটর : ২২০)

নাটোরে বাগাতিপাড়ায় চেকপোস্ট বসিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা গেলেও অজ্ঞাত দুই ব্যক্তি পালিয়ে যান।

শুক্রবার (০৯ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার পকেটখালি পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পকেটখালি পুলিশ ক্যাম্প এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশের একটি দল একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। তবে মোটরসাইকেলে থাকা দুই আরোহী উপেক্ষা করে। দ্রুত সামনে এগিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ দুই আরোহী পড়ে যায়। পরে তারা মোটরসাইকেল না তুলে তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় এক ব্যক্তির শরীর থেকে কাপড়ে মোড়ানো একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি মাটিতে পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাইন্ড গুলিসহ একটি পিস্তল এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার তদন্ত ওসি রেজাউল হাসান জানান, পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝