Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মে দিবস পালিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫:৪৮ পিএম  (ভিজিটর : ১১৮)

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজনে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।  এতে অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবী মানুষ।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কল্যাণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থবহ হয় না।’

বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে শ্রমিকেরা আট ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে শান্তিপূর্ণ ধর্মঘটে অংশ নেন। সে সময় পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। সেই আত্মত্যাগ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মো. জুয়েল রানা, সহকারী পরিচালক শ্রম অধিদপ্তর বরিশাল মোহাম্মদ সেলিম মিয়া, জেলা জামায়াতের আমীর অ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান, সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ, শ্রমিক দল সভাপতি জায়েদুর রহমান খান বাবু, গণ অধিকার পরিষদের জেলার সভাপতি নজরুল ইসলাম লিটু প্রমুখ। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝