Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার পণ্য আটক

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম  (ভিজিটর : ৮)

যশোর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৯ লাখ ৪০ হাজার ৩৫০টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (২১ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্ট এর টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

‎পণ্যের মধ্যে রয়েছে ১০৫টি শাড়ি, ৪১টি কম্বল, ৫টি চাদর, ৭ দশমিক ৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৮ কেজি কিসমিস, ৪ প্যাকেট সোনপাপড়ি,৩৬৪টি চকলেট, ২ হাজার ৭০টি ওষুধ এবং ৪ হাজার ২২টি কসমেটিকস সামগ্রী। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এফপি/অ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝