Dhaka, Sunday | 8 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 8 November 2026 | English
শিরোনাম:

টঙ্গিবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৪:২৮ পিএম  (ভিজিটর : ৩৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘করব সমবায়, গড়ব দেশ - সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মান্নান, টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী মাসুদ রানা এবং টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝