নীলফামারীর ডোমারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হোন্ডা শাইন উৎসব। উৎসবে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আয়োজিত লটারিতে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল জিতেছেন স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান। সোমবার দুপুরে ডোমারের হোন্ডা শোরুমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।ফাবিহা মটরসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন প্রথম পুরস্কার বিজয়ী মিজানুর রহমানের হাতে মোটরসাইকেলটি তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার ডোমার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হোন্ডা শাইন উৎসবে সংগীত পরিবেশন করে জনপ্রিয় রক ব্যান্ড দল অ্যাশেজ। ব্যান্ডটির গান উপভোগ করতে ডোমারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক সমবেত হন। বিকেলেই দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাইস্কুল মাঠ।
ফাবিহা মটরসের সৌজন্যে এবং হোন্ডার সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ উৎসবে নানা আয়োজন করা হয়। আকর্ষণীয় গেমস, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, আতশবাজি, ডিজে শো ও লটারি দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়।
উৎসবে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে লটারির আয়োজন করা হয়। লটারির প্রথম পুরস্কার ছিল একটি হোন্ডা শাইন ১০০ ডিএক্স মোটরসাইকেল। শুক্রবার রাতে হাইস্কুল মাঠে লটারির ড্র অনুষ্ঠিত হয়। এতে ২১ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. আখতারুজ্জামান সুমন। এ সময় ফাবিহা মটরসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন, হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশেকুর রহমান, আহমেদ নাফিস আল ইসলাম এবং রিজিওনাল ম্যানেজার আবু সোহান ইমতিয়াজ বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে ওঠে রক ব্যান্ড দল অ্যাশেজ। তাদের পরিবেশনায় হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকা দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। গান ও নাচে মেতে ওঠেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী দর্শক।
সোমবার আনুষ্ঠানিকভাবে লটারিতে বিজয়ী ২১ জনের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় ফাবিহা মটরসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী সাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ শাইন উৎসব তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এফপি/মিব