Dhaka, Monday | 2 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 November 2026 | English
শিরোনাম:

সেন্ট মার্টিনে ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিটর : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজ ও সেন্ট মার্টিন স্টেশনের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার বাপ্পি (৩১), ওলিউল্লাহ (৪৫), আসাদুজ্জামান (২৬), জাহান আলী (২৩), বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫) এবং নোয়াখালীর আসিফ (২৩), রাজিব (২৪) ও বাবুল হোসেন (৩৬)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।

তিনি আরও জানান, আটক বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট পাওয়া যায়। উদ্ধার করা ৭৫০ বস্তা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

কোস্ট গার্ড জানায়, এ ঘটনায় জব্দ করা সিমেন্ট ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝