Dhaka, Monday | 2 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 November 2026 | English
শিরোনাম:

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম  (ভিজিটর : ৩২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবং জামায়াত-শিবিরের কথিত দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডসংলগ্ন কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মো. রফিকুল আলম টুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের সদস্যসচিব শফিউল ইসলাম মজনু, সদর থানা কমান্ডার জয়নাল আবেদিন, সদর থানা কমান্ডের সদস্যসচিব মোশাররফ হোসেনসহ অন্যরা।

বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝